ঢাকাSaturday , 20 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেইমারকে ‘হোম অফিস’ তারকা বলে খোঁচা দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

Link Copied!

চলমান ফিফা বিশ্বকাপে ফিটনেস সংক্রান্ত সমস্যার কারণে মাঠের বাইরে থাকা ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে নিয়ে রসিকতা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা (লুলা)।

এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে লুলা এক শিশুকে জিজ্ঞেস করেন, বর্তমানে ব্রাজিলের সেরা খেলোয়াড় কে বলে সে মনে করে। শিশুটি কোনো দ্বিধা ছাড়াই উত্তর দেয়, ‘নেইমার’।

তখন হাস্যরসের সুরে লুলা বলেন, ‘নেইমার তো খেলছেই না, বন্ধু। নেইমার হলো বিশ্বের প্রথম ‘হোম অফিস’ থেকে জাতীয় দলে ডাক পাওয়া খেলোয়াড়। হোম অফিস প্লেয়ার।‘

এরপর তিনি আরও বলেন, ‘গতকাল ইন্টারনেটে এটা দেখেছি। খুব শিগগিরই হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে একটি জাতীয় দল বানাতে হবে। সেখানে থাকবে ১১ জন পেলে!’

এদিকে, ২০২৬ বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করেছে ব্রাজিল। ইস্ট রাদারফোর্ডের নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘সি’-এর হাইভোল্টেজ ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে সেলেসাওরা।

রোমাঞ্চকর ম্যাচটিতে ছিল ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক, কৌশলগত লড়াই, শেষ মুহূর্তের দৃঢ় রক্ষণ এবং গোলরক্ষকদের অসাধারণ সব সেভ। তবে চোটের কারণে মাঠের বাইরে থেকেই ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে ব্রাজিলের লড়াই দেখেছেন নেইমার।

এদিকে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। কিন্তু ফিটনেসজনিত কারণে এই ম্যাচেও ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারেননি নেইমার।