জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরে ৮ কোটি ৪১ লাখ ৭৪ হাজার টাকার ক্রীড়া ভাতা, শিক্ষা বৃত্তি এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এই সহায়তার আওতায় এসেছেন ৩ হাজার ২৬২ জন ক্রীড়াসেবী ও ক্রীড়া শিক্ষার্থী।
১ হাজার ৭৯৭ জন ক্রীড়াসেবীকে ক্রীড়া ভাতা হিসেবে দেওয়া হয়েছে ৫ কোটি ৩৯ লাখ ১০ হাজার টাকা। ৪২ জন অসচ্ছল ও অসুস্থ ক্রীড়াসেবীর চিকিৎসা ও আর্থিক সহায়তায় দেওয়া হয়েছে ৩২ লাখ ৪০ হাজার টাকা।
দেশের বিভিন্ন অঞ্চলের ১ হাজার ৪২৩ জন প্রতিভাবান ও উদীয়মান ক্রীড়া শিক্ষার্থী পেয়েছে শিক্ষা বৃত্তি। তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৭০ লাখ ২৪ হাজার টাকা।

