ঢাকাMonday , 15 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তরুণদের প্রচেষ্টায় গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: রেল প্রতিমন্ত্রী

Link Copied!

দেশের তরুণদের ঐকান্তিক প্রচেষ্টা ও অংশগ্রহণে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

সোমবার (১৫ জুন) রাজধানীর মুগদা মেডিকেল কলেজের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের অক্লান্ত শ্রম, মেধা ও ঐকান্তিক প্রচেষ্টা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দল-মত নির্বিশেষে সবার অংশগ্রহণে আগামীর বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ ও সুন্দর বংলাদেশ। এসময় তিনি উন্নয়ন কর্মকাণ্ডে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

তিনি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে তিনি প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. মোশররফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক, ফ্যাকাল্টি মেম্বার, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।