ঢাকাSunday , 14 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিয়াউর রহমানকে নিয়ে গবেষণা অপ্রতুল, ইতিহাসের প্রতি অবিচার: ফখরুল 

Link Copied!

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে পর্যাপ্ত গবেষণা না হওয়ায় বাংলাদেশের ইতিহাসের প্রতি অবিচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে গবেষণা অত্যন্ত অপ্রতুল। এর ফলে দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না।

তিনি বলেন, জাতীয়তাবাদী চিন্তাধারার মাধ্যমে জিয়াউর রহমান দেশের মানুষের স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করেছিলেন।

মির্জা ফখরুল আরও বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কঠিন। জিয়াউর রহমান সেই ভিত্তি গড়ে তোলার চেষ্টা করেছিলেন।

তিনি বলেন, শুধু খাল খনন নয়, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও আখ গবেষণা প্রতিষ্ঠানসহ নানা উন্নয়নমূলক কাজে জিয়াউর রহমান অবদান রেখেছেন।
আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।