ঢাকাSaturday , 13 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে মাশরুম চাষ বিষয়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় রাঙামাটিতে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে জেলা পরিষদ এনেক্স ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম। রাঙামাটি অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. আখতার জাহান কাঁকন। রাঙামাটি সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন এর সঞ্চালনায় রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপপরিচালক কৃষিবিদ তপন কুমার পাল, রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অধ্যক্ষ একরাম উদ্দীন ও রাঙামাটির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ আব্দুর রহিম বলেন, পার্বত্য চট্টগ্রামে অন্যান্য চাষের পাশাপাশি মাশরুম চাষের ব্যপক সম্ভাবনা রয়েছে। মাশরুম একটা সুওয়ার ফুড হিসেবে কাজ করে। এতে ফাইবার এর মত খাদ্য উপকরণ রয়েছে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় মাশরুম চাষে আলাদা একটি প্রকল্প করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় অতিথিরা তিন পার্বত্য জেলার মাশরুম উদ্দোক্তাদের সাথে কথা বলেন এবং তাদের পরামর্শ গ্রহণ করেন।