ঢাকাSaturday , 13 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেট্রোরেলের লাইনে বিড়াল, অতঃপর…

Link Copied!

মেট্রোরেলের শাহবাগ লাইনের হাই-ভোল্টেজ ট্র্যাকে হঠাৎ করে একটি বিড়াল এসে পড়ে, তাই ২০ মিনিটের একটু বেশি সময় ট্রেন চলাচল বন্ধ রাখা হয় আজ।

শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ১২ মিনিট পর্যন্ত এ অচলাবস্থার চলে।

সাধারণত কারিগরি ত্রুটি বা সিগন্যাল সমস্যার কারণে ট্রেন থামার নজির থাকলেও কোনো প্রাণীর উপস্থিতির কারণে পুরো নেটওয়ার্ক থমকে যাওয়ার ঘটনা এটাই প্রথম।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ডিএমটিসিএল-এর এক কর্মকর্তা বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কিছুক্ষণ অপারেশন বন্ধ রাখা হয়েছিল। বিড়ালটি অক্ষত উদ্ধার করা হয়েছে। পরে ১২টা ১২ মিনিটেই আবার অপারেশন শুরু হয়েছে।

হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। স্টেশনগুলোতে অপেক্ষমাণ মানুষের সারি দীর্ঘ হতে থাকে।

তাদের মধ্যে অনেকেই স্টেশন ছেড়ে বিকল্প পরিবহণের দিকে পা বাড়ান।