ঢাকাSaturday , 13 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

Link Copied!

আজ মধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। শনিবার (১৩ জুন) দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এই তথ্য জানায়।

ওই বার্তায় জানানো হয়, এলএনজি সরবরাহের একটি ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ জনিত কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় শনিবার (১২ জুন) মধ্যরাত পর্যন্ত তিতাস গ‍্যাস কোম্পানির অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।