ঢাকাThursday , 11 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

“গভীর রাতে মহাখালী-কাকলীতে এলজিআরডি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন”

Link Copied!

দিনের ব্যস্ততা শেষে যখন রাজধানীর অধিকাংশ মানুষ বিশ্রামে, তখন ঢাকাবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে মাঠে নামেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। বুধবার (১০ জুন) রাত ১১টায় কোনো পূর্বঘোষণা ছাড়াই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে মহাখালীর কাকলী এলাকায় চলমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি ঘন্টাব্যাপী শহরের বিভিন্ন স্হান পরিদর্শন করেন। এ সময় তাৎক্ষণিক বর্জ্য পরিষ্কার করে পরিচ্ছন্ন কর্মীরা। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। নগরবাসীর দুর্ভোগ কমাতে সেবার মান আরও বাড়াতে হবে। গভীর রাতে প্রতিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ববোধ আরও জোরদার করবে বলে মনে করছেন নগরবাসী। অনেকেই বলছেন, শুধু দপ্তরে বসে নয়, মাঠে নেমে কাজ তদারকির এই উদ্যোগই নাগরিক সেবা উন্নয়নের বাস্তব উদাহরণ।