ঢাকাMonday , 8 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেহরক্ষীদের বাধা পেরিয়ে রাম চরণের কাছে নারী ভক্ত

Link Copied!

দক্ষিণী তারকা রাম চরণকে ঘিরে ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য কিংবা কাছ থেকে ছুঁয়ে দেখার আশায় প্রায়ই ভিড় করেন অনুরাগীরা। সম্প্রতি এমনই এক ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন এই অভিনেতা।

গত ৭ জুন হায়দরাবাদের একটি মাল্টিপ্লেক্সে নিজের নতুন সিনেমা দেখতে যান রাম চরণ। সেখানে তাকে ঘিরে ভক্তদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। অভিনেতাকে কাছ থেকে দেখার জন্য অনেকেই ভিড় করেন। এ সময় নিরাপত্তাকর্মীদের ঘিরে রাখা বলয়ের মধ্যেই ছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হঠাৎ করেই এক নারী ভক্ত দেহরক্ষীদের বাধা উপেক্ষা করে রাম চরণের দিকে ছুটে যান। প্রিয় তারকাকে কাছ থেকে দেখার এবং স্পর্শ করার চেষ্টা করেন তিনি। এতে মুহূর্তের জন্য কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন অভিনেতা।

তবে পরিস্থিতি সামাল দিতে বিচলিত হননি রাম চরণ। বরং নারী ভক্তটি কাছে পৌঁছালে তার গালে স্নেহের পরশ বুলিয়ে দেন তিনি। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুত ওই ভক্তকে সরিয়ে নেন।

মাত্র কয়েক সেকেন্ডের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা। অনেক নেটিজেন রাম চরণের শান্ত ও সংযত আচরণের প্রশংসা করেছেন। তাদের মতে, অপ্রত্যাশিত পরিস্থিতিতেও ভক্তের প্রতি সম্মান ও সৌজন্য দেখিয়েছেন অভিনেতা।

এর আগেও এক অনুষ্ঠানে রাম চরণের এক ভক্ত তার পা ছুঁয়ে প্রণাম করতে গেলে নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে দেন। সেই ঘটনাও সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়েছিল।

এদিকে সম্প্রতি মুক্তি পাওয়া রাম চরণ ও জাহ্নবী কপূর অভিনীত নতুন সিনেমা ‘পিড্ডি’ নিয়েও চলছে নানা আলোচনা। তবে সিনেমার বাইরের এই ঘটনাই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি মনোযোগ কাড়ছে। ভক্তের প্রতি রাম চরণের আচরণকে অনেকেই একজন তারকার মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।