ঢাকাSaturday , 6 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলী বান্দা পর্যটন কেন্দ্রে হরিণের সদ্যজাত শাবকটি বাঁচানো যায়নি

Link Copied!

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলী বান্দা পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রদর্শনীর জন্য বিশেষ ব্যবস্থায় আটকে রাখা একটি চিত্রল হরিণের সদ্যজাত বাচ্চাটি বাঁচানো সম্ভব হয়নি। খাঁচা বন্দী পরিবেশে গাছের ছায়ার অভাব ও পরিচর্যার অভাবে সদ্যজাত হরিণ শাবক টি মারা যায় বলে ধারনা করা হচ্ছে। মৃত হরিণ শাবকটি সংলগ্ন এলাকায় মাটিচাপা দেয়া হয়েছে বনবিভাগ সূত্র নিশ্চিত করেছে। অনুসন্ধানে জানাগেছে, সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের আলী বান্দা এলাকায় পর্যটন কেন্দ্র নির্মাণের পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এখানে পর্যটকদের আকৃষ্ট করতে নির্ধারিত স্থানে বিশেষ ব্যবস্থায় খাচা তৈরি করে ৫টি চিত্রল হরিণ আটকে রাখা হয়। আটকে রাখা হরিণগুলোর মধ্যে একটি চিত্রল হরিণ গত দু’দিন আগে (২ জুন) একটি বাচ্চা প্রসব করে। বুধবার (৩ জুন) ফুটফুটে হরিণ শাবক টি মারা যায়। হরিণ গুলো আটকে রাখার ঐ সংরক্ষিত এলাকা টুকুতে কোন গাছপালা না থাকায় ছায়ার যেমন ব্যবস্থা নেই। তেমনি নেই সুপেয় পানির ব্যবস্থা। সুন্দরবনসহ ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি ফরিদ খান মিন্টু বলেন, হরিণ খুবই সংবেদনশীল প্রাণী। তার বেড়ে ওঠা ও বেঁচে থাকার জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে জানতে চাইল শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শফিকুল ইসলাম হরিণ শাবকটির মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, প্রচন্ড গরমে হিট স্ট্রোকের কারণে সদ্যজাত হরিণ শাবকটি মারা যেতে পারে। উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করার পর তাদের নির্দেশে মৃত হরিণ শাবকটি সংলগ্ন বনাঞ্চলে মাটিচাপা দেয়ার কথা জানান তিনি।