ঢাকাThursday , 4 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় গাছবোঝাই টমটম উলটে প্রবাসীর মৃত্যু

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় গাছবোঝাই একটি ইঞ্জিন চালিত টমটম উলটে সৌদি প্রবাসী সুজন মোল্লা নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) ভোররাতে উপজেলার ধানসাগর ইউনিয়নের ছুটুখার বাজার এলাকার গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত সুজন মোল্লা রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের হানিফ মোল্লার ছেলে। স্থানীয়রা জানান,সুজন মোল্লা গত ৩ মাস আগে সৌদি থেকে বাড়িতে আসেন। বাড়ি এসেই গাজির ব্রিজ এলাকায় গাছের ব্যবসা শুরু করেন। এদিন বৃহস্পতিবার ভোররাতে নিজেদের টমটমে করে গাছ নিয়ে গাজির ব্রিজ যাচ্ছিলেন সুজন। পথে পহলানবাড়ি এলাকার ছুটুখার বাজারের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উলটে যায়। এতে গাড়িতে থাকা সুজন মোল্লা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। শরণখোলা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনা শুনেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।