ঢাকাThursday , 4 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় ইয়াবাসহ কারবারি গ্রেফতার

Link Copied!

মোংলায় পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে মোংলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশুর হোটেলের সামনে খোলা জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে মোংলা থানা পুলিশ। পরে বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন। গ্রেফতারকৃতরা হলেন- হালিম শেখ, পিতা আবুল কালাম শেখ, রামপাল উপজেলার মানিকনগর এলাকার বাসিন্দা; রাসেল সিকদার, পিতা মৃত সৈয়দ সিকদার, মোংলা বাসস্ট্যান্ড পিএম কলোনি (৪ নম্বর ওয়ার্ড) এলাকার বাসিন্দা; এবং রাসেল শেখ, পিতা নাজির শেখ, পূর্ব শেহলাবুনিয়া (৭ নম্বর ওয়ার্ড), মোংলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মোংলা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।