যশোরের কেশবপুর প্রেসক্লাব আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রেসক্লাব হল রুমে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ৯০ যশোর ৬ কেশবপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। সংগঠনের সভাপতি আশরাফ উজ জামান খানের সভাপতিতে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, সহকারি কমিশনার ভূমি , মেশকাতুল ইসলাম, থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ, মোহনা এন্টার প্রাইজের পরিচালক শহিদুল ইসলাম পলাশ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিক ও মোল্লা আব্দুস সাত্তার, সাবেক সহ সভাপতি মোতাহার হোসাইন ও রুহুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান প্রমূখ।
আলোচনা শেষে কেরাম বোর্ড ও কল ব্রিজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

