ঢাকাSaturday , 23 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁওতে ক্রীড়া পরিদপ্তরের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন

Link Copied!

ঈদগাঁও উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, কক্সবাজারের আয়োজনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের (অনূর্ধ্ব-১৪) সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার তেইশ মে স্থানীয় আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থ বছরের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলা উদ্দিন। আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদভীর সভাপতিত্বে এতে যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আজমগীর, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ছৈয়দ করিম, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন সহকারী শিক্ষক মারুফ এবং ঈদগাঁও উপজেলার ক্রীড়া সংস্থার সদস্য শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। ক্রীড়া শিক্ষক আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে ঈদগাঁও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সাঁতার প্রশিক্ষণে উত্তীর্ণরা অংশ নেয়।

জেলা ক্রীড়া কর্মকর্তা বলেন, আত্মরক্ষার জন্য সাঁতার শিখতে হবে এবং সাঁতার এমন একটি ব্যায়াম যা আপনাকে সুস্থ রাখে। তোমাদের নিজেদের প্রচেষ্টায় সামনে এগিয়ে যেতে অবশ্যই প্রতিদিন সাঁতার কাটতে হবে এবং প্রতিযোগিতায়/প্রশিক্ষণে অংশগ্রহণ করে নিজের ও প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে সাঁতারকে পেশায় পরিণত করতে হবে।

শেষে আমন্ত্রিতরা সাঁতার প্রশিক্ষণে উত্তীর্ণদের সনদ ও নগদ অর্থ বিতরণ করেন। বিতরণকৃত অর্থ ব্যয় করে যেন সাঁতার সামগ্রী ক্রয় করেন তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ক্রীড়া শিক্ষকদের অনুরোধ করেন । প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ঈদগাহ আর্দশ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আর্দশ শিক্ষা নিকেতন, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়, ভোমরিয়াঘোনা হাজী শফিক দাখিল মাদ্রাসা, মেহের ঘোনা শাহ জব্বারিয় দাখিল মাদ্রাসা, পালাকাটা গুলজার বেগম মডেল দাখিল মাদ্রাসা। সভাপতি হেফাজত উল্লাহ নদভী বলেন, সাঁতার না জানলে তাঁহার জীবন ষোলো আনাই মিছে।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমার শারীরিক সুস্থতা কামনা করা হয়।