ঢাকাSaturday , 23 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Link Copied!

লালমনিরহাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১জন পলাতক আসামিকে র‍্যাবের অভিযানে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে। শনিবার (২৩ মে) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ সিপিএসসি রংপুর এবং র‌্যাব-১২ সদর কোম্পানী সিরাজগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল শুক্রবার (২২ মে) রাত ২টা ২০মিনিটে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল নিউ মায়ের আঁচল হোটেলের সামনে ঢাকা থেকে বগুড়াগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার সেশন নং- ৯৩/২৩, জিআর- ৩২৭/২২ (কালীগঞ্জ), ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) মূলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১জন পলাতক আসামি ফারুক হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার শ্রীখাতা ডারারপাড় এলাকার মোঃ আজিজুল ইসলামের ছেলে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও প্রতিটি চাঞ্চল্যকর প্রতারণা, হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ় প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩ রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদক মুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।