ঢাকাSaturday , 23 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় ১ জন নিহত

Link Copied!

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধ কালুহার হোসেন চিকিৎসাধানী অবস্থায় মারা গেছেন। শনিবার (২৩ মে) ভোররাত ৩ টার সময় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কালুহার হোসেনের বাড়ি গাংনী উপজেলার ওলিনগরপাড়া গ্রামে। শুক্রবার দিবাগত রাত আটটার দিকে মসজিদে এশার নামজ শেষে বাড়ি ফেরার সময় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি বেসরকারি ক্লিনিকে ও পরে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সড়ক দুর্ঘটনার টানা ৭ ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিক সূত্রের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।