ঢাকাThursday , 21 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে অনলাইন জুয়াড়ি গ্রেফতার

Link Copied!

মেহেরপুরের গাঁড়াডোব এলাকায় অভিযান চালিয়ে এলাকার শীর্ষ অনলাইন জুয়াড়ি আল সাহাবকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আল সাহাব গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের পুকুরপাড়া এলাকার আবু তালেবের ছেলে ।
এ সময় তার হেফাজত থেকে একটি স্যামসাং গ্যালাক্সব এ৫৪-৫জি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ মে.) বিকাল সাড়ে চার ঘটিকায় জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম গাঁড়াডোব এলাকায় অভিযান চালিয়ে সাহাবকে গ্রেফতার।
আজ বৃহস্পতিবার (২১ মে) বিকালে প্রেসরিলিজ দিয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন ডিবি ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।
তার বিরুদ্ধে গাংনী থানার মামলা নং-৩২, তাং-১৬/০৫/২৬, সাইবার সুরক্ষা আইন এর ২০/২১/২২/২৪/২৭।
আল সাহাবকে গ্রেফতার করা হয়। আটক আল সাহাবের মোবাইল ফোন প্রাথমিক বিশ্লেষণ করে অনলাইন জুয়ার চ্যানেলে লেনদেনসহ মালয়েশিয়ান মুদ্রায় বে-আইনি ই-ট্রানজেকশনের তথ্য পাওয়া গেছে। এছাড়া তার মুঠোফোনে চারটি ই-মেইলে ১৩টি অনলাইন জুয়া খেলার আইডির তথ্য পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার বিকালে গ্রেফতারকৃত সাহাবকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী আরও জানান, গত শুক্রবার ও রবিবার গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা, মুজিবনগর ও গাংনী থানা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলা ও পরিচালনার অপরাধে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
এঘটনায় মেহেরপুর সদর ও গাংনী থানায় সাইবার সুরক্ষা আইন ২০২৬ এ পৃথক দুটি মামলা রুজু হয়। সেই মামলায় গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার বিকালে গাড়াডোব এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। জেলায় অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে মেহেরপুর ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।