ঢাকাThursday , 21 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে পবিত্র ঈদ উল আযহার বাজার জমে উঠেছে

Link Copied!

পবিত্র ঈদ-উল-আযহার আরও কয়েক দিন বাকি আছে। এরই মধ্যে জমে উঠেছে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার বাজার। সকাল থেকে রাত পর্যন্ত মার্কেটের সবগুলো ক্রেতায় পরিপূর্ণ হয়ে আছে। বিক্রেতাদের যেনো দম ফেলানোর ফুসরত নেই। এবার ব্যবসা ভালো হবে বলে মনে করেন ব্যবসায়ীরা।

‎লালমনিরহাট বাজার ঘুরে দেখা গেছে, এবারের ঈদ বাজার ইতোমধ্যে পুরোপুরি জমে উঠেছে। চলতি সপ্তাহের প্রথম দিন থেকে মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। এখন সকাল ১০টা থেকেই বিক্রিতে ধুম লেগে যায় বাজারের ছোট বড় সকল দোকানে।

‎ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, গার্মেন্ট আইটেম, কাটা কাপড়ের দোকান আর কাপড়ের দোকানগুলোতে পুরোপুরি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আবার জুতোর দোকানগুলোতে ঈদের ক্রেতায় পরিপূর্ণ হয়ে আছে।

‎সরেজমিনে দেখা যায়, গত এক বছরের মধ্যে লালমনিরহাট বাজারে নতুন করে বেশ কয়েকটি মার্কেট চালু হয়েছে। এসব মার্কেটের অধিকাংশ দোকান গার্মেন্ট আইটেম সম্বলিত ব্যবসায় প্রতিষ্ঠান নিয়ে চালু হয়েছে।

‎ক্রেতা এস এম হাসান আলী ও নায়েব আলী বলেন, সাধ্য মতো নিজের ও পরিবারের সদস্যদের কেনাকাটা করা চেষ্টা করছি। এতে সবার মনে যেন ঈদ আনন্দ পৌচ্ছে যায়।

‎বিক্রেতারা বলেন, ক্রেতারা তাদের নিজ নিজ পছন্দ করে, তার পর দাম দরে বনলে তারা ক্রয় করেন, তখন আমরা বিক্রয় করি। এতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সম্পর্ক ভালো থাকে। ঈদ আনন্দ ভাগাভাগি হয়।