ঢাকাWednesday , 20 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামপালে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Link Copied!

রামপালে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও রামপাল উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচকের বক্তব্য দেন আইইআরডি ও বিসিএসআইআর এর সাইন্টিফিক অফিসার নাসিম আহমেদ। এসময় বিশেষ অতিথির বক্তব্যে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, সমাজসেবা অফিসার মো. শাহিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা ইমরান হোসেন, রামপাল উন্নয়ন ফোরামের সদস্য সচিব এম, এ সবুর রানা, প্রেসক্লাব রামপাল এর সদস্য সচিব মো. মেহেদি হাসান, সাবেক সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমূখ। উপজেলা অডিটোরিয়ামে ১০টি বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও প্রতিষ্ঠানের প্রযুক্তি উদ্ভাবিত যন্ত্র প্রদর্শন, কৃষি পণ্য, হস্তশিল্প, বায়োগ্যাস প্লান্ট, সৌরবিদ্যুৎসহ বিভিন্ন প্রযুক্তি উদ্ভবন প্রদর্শন করা হয়।