ঢাকাWednesday , 20 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে আবারও হাতবোমা ও চিরকুট রেখে গেছে দূর্বৃত্তরা

Link Copied!

এবার মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রামের আওয়ামী লীগের স্থানীয় নেতা আবু হানিফের বাড়ির প্রবেশদারে বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট রেখে গেছে দূর্বৃত্তরা। বুধবার (২০ মে) সকাল ৮ টার দিকে বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুটটি উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটি টিম। এনিয়ে উপজেলার পৃথক চারটি গ্রাম থেকে সাতটি বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার হলো। আবু হানিফ মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক গাংনী উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শফিকুল আলমের ভাই ও আওয়ামীলীগের স্থানীয় নেতা। জানা গেছে, সকালে বাড়ির প্রধান ফটকের সামনে বাজার করা একটি ব্যাগের মধ্যে লাল কসটেপে মোড়ানো বোমাসাদৃশ্য একটি বস্তু ও চিরকুট দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে এবং বিষয়টি তদন্ত শুরু করে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ধার হওয়া চিরকুটে কী লেখা ছিল এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। উল্লেখ্য, গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে একেরপর এক বোমা উদ্ধারের ঘটনায় আতংক তৈরি হয়েছে। কয়েকদিন আগেও একই গ্রামে আরেকটি বোমা উদ্ধার করে পুলিশ। এছাড়া একই উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে মঙ্গলবার সকালে দুটি হাতবোমা ও বিএনপির ১৮ নেতাকর্মীদের হত্যার হুমকি সংবলিত একটি চিরকুট উদ্ধার এছাড়া তেঁতুলবাড়িয়া গ্রামের এক আলগামন চালকের বাড়ির প্রধান ফটক থেকে একটি বোমা ও ৫ লাখ টাকা দাবিতে চিরকুট উদ্ধার করা হয়। বোমা উদ্ধার ও চিরকুটের ঘটনায় এলাকায় আতংক তৈরি হলেও পুলিশ একটি ঘটনারও মোটিভ উদ্ধার করতে পারেনি। এছাড়া এলাকায় চুরি, ছিনতাই, মোটরসাইকেল চুরির ঘটনাও বেড়েছে উদ্বেগজনকভাবে। পুলিশ এসব ঘটনায় নিরব ভূমিকা পালন করছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো মোটিভ উদ্ধার করতে পারেনি বলে স্বীকার করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস।