ঢাকাTuesday , 19 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোহনপুর সীমান্তে মাদক আটক

Link Copied!

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) মহনপুর সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে মালিকবিহীন ৩ লক্ষ ৫৬ হাজার ৪ শত টাকা বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে। গত ১৮ মে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মোহনপুর ব্রীজ বিওপি’র একটি বিশেষ টহল দল দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে খেড়কাটি বাজার এলাকায় একটি পরিত্যক্ত স্টোরে চোরাচালানবিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৩ শত ৭৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করে। এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে। ভারত থেকে বিজিবি কোন ভাবে বাংলাদেশে ভারতীয় নাগরিক সহ কোন প্রকার নিষিদ্ধ মালামাল প্রবেশ করতে দেওয়া হবে না। সে দিকে কড়া নজর রাখা হয়েছে। মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।