মেহেরপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের করা হয় , র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর সদর উপজেলা সহকারি কমিশনার ভূমির কার্যালয়ে গিয়ে শেষ করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায় এর সভাপতি কে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, অতিরিক্ত জেলা প্রশাসক পার্থ প্রতীম শীল, তাহওয়ার আকরাম সাকাফি ইবনে সাজ্জাদ প্রমুখউপস্থিত ছিলেন। এর আগে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। এদিকে গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।

