ঢাকাTuesday , 12 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্ঝর-এহসানের প্রেমের গান-কবিতা সন্ধ্যা

Link Copied!

নগরবাসীকে মেঘাচ্ছন্ন একটা সন্ধ্যা উপহার দিতে প্রস্তুত দুই শিল্পী। নির্ঝর চৌধুরী শোনাবেন প্রেমের গান, এহসান সামাদ শোনাবেন কবিতা। মোবাইলের ক্যালেন্ডারে যারা সেট করে রাখবেন, তাদের জন্য অপেক্ষা করছে এক অসাধারণ সন্ধ্যা।

আসছে ১৫ মে শুক্রবার সন্ধ্যা ৭টায় বনানীর যাত্রা বিরতিতে বসছে ‘ভালবাসার গল্প গান’-এর আসর। প্রেমের গান আর কবিতার মিশেলে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। সেখানে নানান ধাঁচের বাংলা প্রেমের গান শোনাবেন শিল্পী নির্ঝর চৌধুরী, কথোপকথনের ঢংয়ে ভিন্ন যন্ত্রানুষঙ্গে বাচিকশিল্পী এহসান সামাদ শোনাবেন প্রেমের কবিতা। নির্ঝর চৌধুরী বলেন, কেবল গানের আয়োজন তো প্রায়ই হয়। এভাবে কবিতার সঙ্গে গান কম হয়। তাই আমরা এ রকম আয়োজন করেছি। নগরবাসীকে একটা চমৎকার সন্ধ্যা উপহার দিতে চাই।

আয়োজক সূত্রে জানা যায়, এ সাংস্কৃতিক সন্ধ্যায় থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শচীন দেববর্মন ও নির্ঝরের মৌলিক প্রেম পর্যায়ের গান। আর এহসান শোনাবেন রবীন্দ্রনাথ ঠাকুর, হেলাল হাফিজ, পূর্ণেন্দু পত্রী, হূমায়ুন আজাদ ও নিজের লেখা কবিতা।

সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক ও শিক্ষক নির্ঝর চৌধুরী করেন রবীন্দ্রসংগীত ও মৌলিক আধুনিক গান। করেছেন প্লেব্যাকও। তার প্রথম গানের অ্যালবাম ‘মাটির সুরে’। মঞ্চে কাজ করেছেন ‘বাল্মীকিপ্রতিভা’ এবং ‘দেবদাস’ নিয়ে। প্রায় ৩০টিরও বেশি নৃত্যনাট্যে সংগীত পরিচালনা করেছেন তিনি। অন্যদিকে এহসান সামাদ কবিতার আবেগ ও উচ্চারণের মাধুর্যে শ্রোতাদের হৃদয়ে বিশেষভাবে জায়গা করে নিয়েছেন। শুদ্ধ উচ্চারণ, সাবলীল উপস্থাপনা ও নান্দনিক আবৃত্তিতে তিনি একজন প্রতিশ্রুতিশীল ও প্রশংসিত আবৃত্তিকার।

দর্শনীর বিনিময়ে যে কেউ এ দুই শিল্পীর পরিবেশনা উপভোগ করতে পারবেন।