ঢাকাThursday , 7 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাবিতে ৫ টাকায় দুপুরের খাবার, অসচ্ছল শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা

Link Copied!

ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিন পাঁচ শিক্ষার্থীকে মাত্র পাঁচ টাকার বিনিময়ে দুপুরের খাবার খাওয়ানোর ঘোষণা দিয়েছেন শাকিল দেওয়ান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতা। ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিন পাঁচজন শিক্ষার্থীকে মাত্র পাঁচ টাকার বিনিময়ে দুপুরের খাবার খাওয়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

উদ্যোগ নেওয়া ছাত্রদল নেতা হলেন মো. শাকিল দেওয়ান। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলে।

শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতিদিন দুপুর ১২টার মধ্যে শাকিল দেওয়ানের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে শাকিল দেওয়ান বলেন, ‌‘ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে নিয়মিত ঠিকমতো খাবার খেতে পারছেন না। কেউ কেউ দিনে একবেলা খেয়ে জীবনযাপন করছেন। বিষয়টি জানার পর মানবিক দায়িত্ববোধ থেকেই আমি এই উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘সামর্থ্য অনুযায়ী প্রতিদিন পাঁচজন শিক্ষার্থীকে পাঁচ টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করতে চাই। ভবিষ্যতে সুযোগ হলে এই পরিসর আরও বাড়ানোর ইচ্ছা রয়েছে।’

এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাহের রহমান বলেন, ‘শাকিল দেওয়ানের এই উদ্যোগকে আমি ইতিবাচকভাবে দেখছি। এতে যদি অল্প সংখ্যক শিক্ষার্থীও উপকৃত হন, সেটাই আমাদের সার্থকতা।’