ঢাকাThursday , 30 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবির প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ জুন

Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ১৭ জুন থেকে শুরু হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী,গত ৩০শে মার্চ সশরীরে উপস্থিত এবং নতুন করে পছন্দক্রমের ফর্ম পূরণকারীদের মধ্য থেকে নির্বাচিতদের বিভিন্ন ইউনিটের শূন্য আসনে (পঞ্চম ধাপ) ভর্তি ও পছন্দক্রমের ফর্ম পূরণ কার্যক্রম শুরু হবে ১ মে থেকে এবং চলবে ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। একই সময়ে মাইগ্রেশনে অনিচ্ছুক ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে মাইগ্রেশন বন্ধ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পরবর্তীতে ৪ মে মাইগ্রেশন তালিকা ও ৫ম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইন ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে ৫ মে থেকে ৭ মে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে। এরপর ১০ মে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সশরীরে উপস্থিত হয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

ভর্তি নিশ্চিতকরণের সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার হতে সংগৃহীত মেডিক্যাল সনদপত্র রিপোর্ট, অনলাইনে পূরণকৃত বিষয়ভিত্তিক। পছন্দক্রমের ফরম এবং প্রবেশপত্রের ফটোকপি সংযুক্ত করে সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি এবং ডিন-এর মাধ্যমে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় সশরীরে উপস্থিত থেকে জমা দিতে হবে।