ঢাকাTuesday , 28 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে রেলের পরিত্যক্ত দুই বগিতে আগুন

Link Copied!

চট্টগ্রাম নগরের বন্দর সংলগ্ন বাংলাবাজার এলাকায় রেলওয়ের পরিত্যক্ত দুটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে নগরীর বাংলাবাজার পানির ট্যাংকির কাছে পড়ে থাকা বগি দুটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস জানায়, ওই রেললাইনে বেশ কয়েকটি পরিত্যক্ত বগি রাখা রয়েছে। আগুন লাগা বগি দুটিও দীর্ঘদিন ধরে সেখানে পড়ে ছিল।

বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোনায়েম বিল্লাহ বলেন, খালি বগির ভেতরে আগুন লাগে। বগিগুলোর ভেতরে তেমন কোনো আসবাব বা মালামাল ছিল না। আগুনে দুটি বগির কিছু অংশ পুড়ে গেছে।

আগুনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, তদন্তের পর বিষয়টি জানা যাবে। স্থানীয় লোকজন জানিয়েছেন, পরিত্যক্ত বগিগুলোতে মাদকসেবীরা আড্ডা দিতো। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

পূর্ব রেলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় বগিগুলো বাংলাবাজার রেললাইনে রাখা হয়েছিল। আগুনে দুটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।