ঢাকাMonday , 27 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার ১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি তেল

Link Copied!

ঢাকার ১১টি ফিলিং স্টেশনে মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে মোটরসাইকেলে জ্বালানি দেওয়ার জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজের এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ফিলিং স্টেশনগুলো হচ্ছে করিম অ্যান্ড সন্স, শাপলা চত্বর, ঢাকা; ইউরেকা এন্টারপ্রাইজ (ফিলিং স্টেশন), মহাখালী, ঢাকা; মাসুদ হাসান ফিলিং স্টেশন, এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা; মেসার্স সততা অ্যান্ড কোম্পানি, ৪৩৯, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা; মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন, সেকশন-১৪, ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা; মেসার্স কামাল ট্রেডিং এজেন্সি, ৮০, শহীদ তাজউদ্দিন আহম্মেদ সরণি, তেজগাঁও, ঢাকা ; মেসার্স এসপি, ফিলিং স্টেশন লিমিটেড, গাবতলী, মিরপুর, ঢাকা; সিটি ফিলিং স্টেশন, তেজগাঁও ঢাকা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড; সেবা গ্রীন ফিলিং স্টেশন, উত্তরা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড; স্যাম এসোসিয়েটস, মিরপুর-০২-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড; সুমাত্রা ফিলিং স্টেশন-কালশী রোড, মিরপুর।

মন্ত্রণালয় আরও জানায়, ব্যক্তিগত গাড়ি রেজিস্ট্রেশনের জন্য ‘ঘ’ সিরিজ উন্মুক্ত করা হয়েছে। ঘ এর আগে গতকাল ক, খ এবং গ সিরিজের গাড়ি রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করা হয়।