ঢাকাThursday , 23 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০ টাকা বেশি দামে অকটেন বিক্রি, ডিলারকে জরিমানা

Link Copied!

চট্টগ্রামের বোয়ালখালীতে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে অকটেন বিক্রি করায় এক জ্বালানি তেল বিক্রেতাকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বাদুরতলা এলাকায় ‘তায়েফ ওয়েল’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। দণ্ডিত ব্যক্তির নাম মো. সাজ্জাদ।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বাজার তদারকির অংশ হিসেবে দোকানটিতে গিয়ে দেখা যায়, সরকার নির্ধারিত ১৪০ টাকার পরিবর্তে প্রতি লিটার অকটেন ১৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। তিনি বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি লিটারে ১০ টাকা বেশি নেওয়ার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় দোকানের মালিককে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানির বাজারে অস্থিরতা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বোয়ালখালী উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও নিয়মিত বাজার তদারকি চালানো হবে।