ঢাকাThursday , 23 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘এ মাসেই বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনছে সরকার’

Link Copied!

রাষ্ট্রীয় পতাকাবাহী আকাশ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য আগামী ৩০ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনা হবে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে এবং এই টার্মিনালের হ্যান্ডেলিংর দায়িত্ব পাচ্ছে জাপান।

এছাড়া, কক্সবাজার বিমানবন্দরে দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালুর কথাও জানিয়েছেন তিনি।

এদিকে বৈঠকে বিমানের অতীতের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো ও বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানোর লক্ষ্যে বিমান বাংলাদেশের জন্য বোয়িংয়ের কাছ থেকে এসব উড়োজাহাজ কেনার বিষয়টি আলোচনায় ছিল গত কয়েকমাস ধরে।