ঢাকাSaturday , 4 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মগবাজারে বাসচাপায় ২ ভাই নিহত

Link Copied!

Bus-1নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজার এলাকায় বাসচাপায় নিহত হয়েছেন দুই ভাই। তারা হলেন- আসাদুল (২০) ও  মাজেদুল (১৮)। একইসঙ্গে গুরুতর আহত হয়েছেন মঞ্জু (২৭) নামে একজন।
শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। মাজেদুল ও আসাদুলের গ্রামের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার বড় চাপরা এলাকায়।
তাদের সহকর্মী আইয়ুব আলী জানান, তারা মগবাজারের ফ্লাইওভারের নির্মাণ শ্রমিক। সকাল ১০টার দিকে কাজের ফাঁকে বসে এই দুইভাই বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একটি বাস তিন ব্যক্তিকে চাপা দেয়।
এতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুই ভাই আসাদুল ও  মাজেদুল মারা যান। মঞ্জু নামে অপর শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক।
এদিকে রমনা থানার এসআই নাজমুল জানান, ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে।