ঢাকাTuesday , 21 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

Link Copied!

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে এসেছে অজ্ঞাত এক যুবকের মরদেহ। তবে তাৎক্ষণিক পুলিশ নিহতের নাম ঠিকানা জানাতে পারেনি। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার হরণী ইউনিয়নের টাংকির ঘাট থেকে দেড় কিলোমিটার দক্ষিণে বড় ক্ষীরের দিঘী এলাকার মেঘনী নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে জোয়ারের পানিতে হরণী ইউনিয়নের টাংকির ঘাট থেকে দক্ষিণে বড় ক্ষীরের দিঘী এলাকার মেঘনা নদীতে এক যুবকের মরদেহ ভেসে আসে। স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের নাম পরিচয় পুলিশ নিশ্চিত হতে পারেনি। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, মেঘনা নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ থাকার খবর স্থানীয় পুলিশকে অবহিত করে। খবর পেয়ে নলচিরা নৌপুলিশ ও রামগতি বড় ক্ষীরের দিঘীর পুলিশকে ও খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থল নোয়াখালীর অর্ধীনে হলে নলচিরা নৌপুলিশ ও বড় ক্ষীরের দিঘী এলাকায় হলে রামগতি পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।