ঢাকাMonday , 20 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধান শিক্ষকের গাফিলতিতে এসএসসি পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

Link Copied!

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমএইউ একাডেমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান সরকারে গাফিলতিতে বিদ্যালয়ের প্রায় ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তবে পরীক্ষার আগেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষক। জানা গেছে, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমএইউ একাডেমিক বিদ্যালয়ের ২১২ জন শিক্ষার্থীর এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু হবে। তবে ওই প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশপত্র তুলতে গিয়ে দেখেন- কারো মা-বাবার নাম ভুল, কারো পুরুষ শিক্ষার্থীর ছবির জায়গায় মেয়ের ছবি। আবার ছেলের ছবির জায়গায় মেয়ে শিক্ষার্থীর ছবি। অনেকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করলেও অ্যাডমিট কার্ডে মানবিক বিভাগ উল্লেখ রয়েছে। আবার বেশ কিছু পরীক্ষার্থীর প্রবেশপত্র আসেনি।