ঢাকাMonday , 20 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গামাটির সাজেকে পানির ট্যাংক দিয়েছে সেনাবাহিনী

Link Copied!

জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম ৩৬নং সাজেক ইউনিয়নের শিয়ালদহ লুই সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় স্বাস্থ্য ঝুঁকি কমাতে এলাকাবাসীর মধ্যে বিশুদ্ধ খাবার পানির ট্যাংক বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ সোমবার (২০ এপ্রিল) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সার্বিক তত্ত্বাবধায়নে শিয়ালদহ এলাকায় স্থানীয় রবীন্দ্রলাল ত্রিপুরার নিকট পানির ট্যাংকটি হস্তান্তর করা হয়।

এ বিষয়ে রবীন্দ্রলাল ত্রিপুরা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পার্বত্য এলাকায় বিভিন্ন সামাজিক কাজ করছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে বিশুদ্ধ খাবার পানি সংরক্ষণের জন্য অনেক কষ্ট সহ্য করেছে। আজ সেনাবাহিনীর সহায়তায় এ সমস্যা দূর হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোনের টু আই সি মেজর সোলায়মান বলেন, ‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’-এই মূলনীতি ধারণ করে সেনাবাহিনী বহুবছর ধরে পার্বত্য এলাকার দুর্গম জনপদগুলোতে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে।

সেনাবাহিনী ওই এলাকার সাধারণ মানুষের মানসিক ও সামাজিক বিকাশে নতুন গতি এনে দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি উল্লেখ করেন।