ঢাকাSunday , 19 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Link Copied!

রংপুরে নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে লালমনিরহাট জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও লালমনিরহাট জেলা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক আবু জাফর, রংপুর বিভাগীয় নির্মাণ শ্রমিক ফেডারেশনের সদস্য সচিব আল আমিন, রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম সাগর, কোষাধ্যক্ষ খোকনুজ্জামান জুয়েল, লালমনিরহাট জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ জহুরুল হক প্রমূখ। ​এ সময় লালমনিরহাট জেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা জানান, গত ১১ এপ্রিল রংপুর প্রাইম হাসপাতালের সামনে এক দল চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ নির্মাণ শ্রমিকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে আলমগীর ও শাহ জামাল নামে দুই শ্রমিক গুরুত্বর আহত হন। আহত আলমগীর বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বক্তারা অভিযোগ করেন, ঘটনার ৮দিন পার হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। শ্রমিক নেতাদের দাবি, অদৃশ্য শক্তির ইশারায় পুলিশ নীরব ভূমিকা পালন করছে। ​সমাবেশ থেকে আগামী ৩দিনের মধ্যে হামলাকারী ও চাঁদাবাজদের গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় রংপুর বিভাগ জুড়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।