মেহেরপুর জেলায় ৯ মাস থেকে ৫৯ মাস বয়সি মোট ৫৫ হাজার ২৫৩ জন শিশু হাম- রুবেলার টিকা খাওয়ানো হবে। মেহেরপুরে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনে উপলক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা স্বাস্থ্য বিভাগ। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্য বিভাগ। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার একেএম আবু সাইদ। হাম- রুবেলা টিকাদান ক্যাম্পইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার ইনজামামুল হক। সিভিল সার্জন ডাক্তার একেএম আবু সাঈদ বলেন, এ বছর জেলার ৯ মাস থেকে ৫৯ মাস বয়সি মোট ৫৫ হাজার ২৫৩ জন শিশু হাম- রুবেলার টিকা খাওয়ানো হবে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১৮ হাজার ২৮ জন, গাংনী উপজেলায় ২৫ হাজার ১৬২ জন ও মুজিবনগর উপজেলায় ৮ হাজার ২২১ জন এবং মেহেরপুর পৌরসভায় ৩ হাজার ৮৫২ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। এ টিকাদান ক্যাম্পইন বাস্তবায়ন করতে সদরে ১৩৬ টি, গাংনী ২৯৮ টি, মুজবিনগর ৯৬টি ও মেহেরপুর পৌরসভায় ১০৬টি টিকাদান কেন্দ্র-স্থাপন করা হয়েছে। সোমবার সকাল থেকে সারাদেশ ব্যাপী টিকাদান কার্যক্রম শুরু হবে। জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাই মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মেহেরপুর জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্ত সন্দেহে ১৪৪ জন শিশুকে চিহৃিত করা হয়েছে। জেলাতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১০ জন শিশু। এদের মধ্যে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে ৬ জন।

