ঢাকাSunday , 19 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন

Link Copied!

লালমনিরহাটে “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যকে সামনে রেখে সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা তুষভান্ডার কাশীরাম একরামিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন ইজারাদার পুকুরে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ অর্থ বছরের আওতায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবেদা খাতুন। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠক ও বিশিষ্ট সমাজকর্মী মোঃ জামাল হোসেন। এ সময় লালমনিরহাট জেলা ফুটবল কোচ আবুল কালাম আজাদ বকুল, কালীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবল খেলোয়াড় আবু বক্কর সিদ্দিক শিলুসহ সাঁতার প্রশিক্ষক ও সাঁতার প্রতিযোগী এবং প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।