ঢাকাSunday , 19 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে তেল পাম্পে হামলা

Link Copied!

মেহেরপুর শহরের একটি তেল পাম্পে হামলা ও ভাংচুর করেছে স্থানীয় কিছু উচ্ছৃংখল যুবক। ১০/১৫ জনের একদল উচ্ছৃংখল যুবক রবিবার দুপুর ১টার দিকে মেহেরপুর শহরের কাথুলী সড়কে জেড কে ফিলিং স্টেশনে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। পরে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের ওসি তদন্ত জাহাঙ্গীর সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেন। বর্তমানে সেখানে মেহেরপুর জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি তদারকি করছেন। স্থানীয়রা জানান, মেহেরপুর শহরের কাথুলি মোড়ের জেড কে ফিলিং স্টেশনে কয়েকজন যুবক প্রতিদিনই জোর করে পেট্রোল ও ডিজেল নিয়ে যায়। আজকে সবাই যখন লাইন দিয়ে শৃংখলার সাথে তেল নিচ্ছিল তখন হঠাৎ তারা এক যোগে এসে জোর করে তেল দাবি করে। এক পর্যায় তারা তেল পাম্পে ব্যাপক হামলা করে ভাঙচুর করে। জেড কে ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রেজানুর রহমান বিশ্বাস জানান, মাঠপাড়া ও নতুন পাড়ার কিছু উচ্ছৃংখল ছেলে প্রতিদিন পাম্পে তেল নিতে আসে সিরিয়াল ছাড়া, এবং মাঝে মাঝেই তারা ঝামেলা করে। আজকে পঞ্চাশটির অধিক মোটরসাইকেল নিয়ে একযোগে তারা এসেছিল সিরিয়াল ভেঙে তেল নিতে, ওদেরকে তেল দিতে অশ্বিকৃতি জানালে তারা অতর্কিত হামলা এবং ভাঙচুর করে। তিনি আরো বলেন এভাবে নিরাপত্তাহীনতায় আমরা ব্যবসা করতে পারবোনা, এই ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তেল পাম্পে হামলা ও ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। ভুক্তভোগী মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।