ঢাকাSunday , 19 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় এক লাখ শিশু পাচ্ছে হাম-রুবেলার টিকা

Link Copied!

চুয়াডাঙ্গায় এক লাখ শিশু পেতে যাচ্ছে হাম-রুবেলার টিকা। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হয়ে এ টিকাদান কার্যক্রম চলবে ১০ মে পর্যন্ত। এতে ৬ মাস থেকে পাঁচ বছরের কম বয়সি শিশুরা এ টিকা নিতে পারবে।

রোববার (১৯ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ।

তিনি জানান, জেলার মোট জনসংখ্যা ১৩ লাখ ৮৭ হাজার ১২ জন। এর মধ্যে এক লাখ ৩০৫ শিশু পাবে হাম-রুবেলা টিকা। জেলায় মোট টিকাদান কেন্দ্র আছে ৯৮০টি। এর মধ্যে টিকাদানের মোট স্থায়ী কেন্দ্র আছে ৮টি। এ টিকাদান কার্যক্রমে সরকারি ও বেসরকারিভাবে ৩৪১ জন কর্মী কাজ করবেন। এছাড়া এ ক্যাম্পেইনে এক হাজার ৯৯৮ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।