নিজস্ব প্রতিবেদক: জেলার সদর উপজেলার পাগলার আলীগঞ্জের খেয়াঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় আরও একজন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ জনে।
শুক্রবার সকালে জামিলা খাতুন (৬৫) নামে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছিল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মমতাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে মতলবে সোলায়মান শাহ ওরফে লেংটার মেলা শেষে ট্রলারে করে সদরঘাটে ফেরার পথে ট্রলারডুবির ঘটনায় ঢাকার লালবাগের ১৭৪ সৈয়দনগরের মৃত লাটমিয়ার ছেলে মো. ছমির হোসেন (৪৫) এবং একই এলাকার আব্দুল হক ওরফে ওহাব মাতবরের ছেলে রুবেল (১৮), হাফেজ মিয়ার ছেলে রুবেল (৩০), মো: নিজামের ছেলে ছেলে সাগর (১০), মিরপুর সিনেমা হল এলাকার এলাকার নুরউদ্দিনের ছেলে জাকির হোসেন (৩০), লালবাগ এলাকার কাজল মিয়া (২৮), করমজান বিবি (৬৫) ও স্বপন মিয়া (২২) নিহত হয়।

