ঢাকাThursday , 16 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চারদিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাবি উপাচার্য

Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান চারদিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। সেখানে তিনি ‘কোরিয়া-বাংলাদেশ লাইব্রেরি ওডিএ ওয়ার্কিং কনফারেন্স’ এ অংশ নেবেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশটির উদ্দেশে রওনা হবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘দক্ষিণ কোরিয়াভিত্তিক এআই-নির্ভর বিবলিওগ্রাফিক সেবায় বিশেষায়িত প্রতিষ্ঠান লিবারট্রি ইনক’ এবং ‘এমএআরসি সিস্টেমস ফর লাইব্রেরিস’ এর যৌথ আমন্ত্রণে উপাচার্য এই সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনটি আগামী ১৮ থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেশটির রাজধানী সিউলে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গ্রন্থাগার খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার, অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (ওডিএ) কর্মসূচির আওতায় নতুন উদ্যোগের সম্ভাবনা এবং আধুনিক গ্রন্থাগার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে।

পাশাপাশি গ্রন্থাগারের ডিজিটাল রূপান্তর, বিবলিওগ্রাফিক ও মেটাডেটা উন্নয়ন এবং শিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগ বাড়াতে সম্ভাব্য সমঝোতা স্মারক (এমওইউ) নিয়েও কথা বলবেন জাবি উপাচার্য।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এই সফর দেশের উচ্চশিক্ষা খাতে, বিশেষ করে গ্রন্থাগারের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নে নতুন দিকনির্দেশনা দেবে।
সফর শেষে আগামী ২১ এপ্রিল উপাচার্য দেশে ফিরবেন।