চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সদর উপজেলার কালিনগরে ট্রাক্টর খাদে পড়ে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে বাদশা (২০) ও একই এলাকার আব্দুল হকের ছেলে কালু (৩০)।
চাঁপাইনবাবগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ৯টার সময় সদর উপজেলার কালিনগর মোল্লানপাড়া এলাকায় ট্রাক্টরের সামনের চাকা খুলে গেলে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে বাদশা ও কালু মারা যান।

