ঢাকাThursday , 2 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর জমির সীমানা প্রাচীর ভাংচুর

Link Copied!

crimeআবুল হায়াত বাচ্চু, সাভার
আশুলিয়ার আওয়ামী লীগ নেতা ও ইয়ারপুর ইউনিয়নের সদস্য আবু সামা চাঁদা না পেয়ে পূর্ব নরসিংহপুর এলাকার ব্যবসায়ী এস এম সাইদুল ইসলামের জমির সীমানা প্রাচীর ভাংচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ঐ ব্যবসায়ী বাদি হয়ে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
ব্যবসায়ী সাইদুল ইসলাম বলেন, আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু সামা মৃধা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এর জের ধরে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আবু সামা ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঐ ব্যবসায়ীর দিয়াখালি মৌজাধীন জমির সীমানা প্রাচীর ভাংচুর করেন। এ সময় স্থানীয় সংবাদকর্মী আফছার উদ্দিন তথ্য সংগ্রহ ও চিত্র ধারণ করতে গেলে আবু সামা তাকেও লাঞ্ছিত করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী অভিযোগ করে বলেন, আবু সামা ক্ষমতাসীন দলের পরিচয় দিয়ে এলাকার নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে থাকেন। চাহিদা অনুযায়ী চাঁদা না দেয়ায় বিভিন্ন মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগও আছে আবু সামার বিরুদ্ধে। এ ছাড়া আশুলিয়া থানায় হত্যা মামলা ও  একাধিক সাধারণ ডায়েরিসহ নানা অভিযোগ রয়েছে আবু সামার বিরুদ্ধে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. শওকত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।