ঢাকাThursday , 9 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ান প্রতিনিধি দলের সঙ্গে স্পীকারের সৌজন্য সাক্ষাৎ

Link Copied!

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ান হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পীকার মিল্টন ডিক।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) জাতীয় সংসদের স্পীকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে মিল্টন ডিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইল, ডেপুটি স্পীকার শ্যারন ক্লেডন এমপি, লেবার পার্টির বাসেম আব্দো, নিউ সাউথ ওয়েলসের সিনেটর ডেবোরা ও’নেইল, সাউথ অস্ট্রেলিয়ার সিনেটর এন্ড্রু ম্যাকলাহান, তাসমানিয়ার স্বতন্ত্র সিনেটর টামি টাইরেলসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

‎সাক্ষাতে স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় অস্ট্রেলিয়ার সহযোগিতা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। তিনি বলেন, সংসদীয় কূটনীতির মাধ্যমে শুধু রাষ্ট্রীয় সম্পর্ক নয়, বরং জনগণের মধ্যে যোগাযোগও বৃদ্ধি পাবে।
‎তিনি আরও বলেন, বর্তমান সরকার সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে কাজ করছে এবং একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ গঠনে বিরোধী দলের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‎অস্ট্রেলিয়ান হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পীকার মিল্টন ডিক বলেন, সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে অস্ট্রেলিয়া সবসময় বাংলাদেশের পাশে থাকবে।
‎সাক্ষাৎকালে সংসদীয় সম্পর্ক জোরদার, শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং সংসদীয় গণতন্ত্রে নারীর ক্ষমতায়ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
‎পরে মিল্টন ডিকের নেতৃত্বাধীন প্রতিনিধিদল জাতীয় সংসদের চলমান অধিবেশন ও সংসদীয় কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন।

‎এ সময় ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি, সংসদ সদস্য তাহসিনা রুশদী এমপি ও এম নাসের রহমান এমপি অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় করেন।
‎অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।