ঢাকাWednesday , 8 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুক্রবারও দুই বেলা অধিবেশন বসতে পারে : চিফ হুইপ

Link Copied!

নির্ধারিত সময়সীমার মধ্যে জাতীয় সংসদ ১৩৩টি অধ্যাদেশ পাস করার চাপে রয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে অধ্যাদেশগুলো পাস করার জন্য সংসদে অতিরিক্ত অধিবেশন বসবে। প্রয়োজনে শুক্রবারও দুই বেলা অধিবেশন বসতে পারে।

বুধবার (৮ এপ্রিল) সংসদ অধিবেশনের বিরতিতে গণমাধ্যমে ব্রিফিংয়ের সময় চিফ হুইপ এসব কথা বলেন।

চিফ হুইপ উল্লেখ করেন, সংসদ বর্তমানে সংবিধানের অনুচ্ছেদ ৯৩ অনুযায়ী নির্ধারিত ৩০ দিনের সময়সীমার মধ্যে ১৩৩টি অধ্যাদেশ পাস করার চাপে রয়েছে। ইতোমধ্যে ৪৪টি অধ্যাদেশ পাস করা হয়েছে। দ্রুত অগ্রগতির জন্য একাধিক অধ্যাদেশকে একীভূত করে বিল আকারে উত্থাপন করা হচ্ছে।

সংসদের সাউন্ড সিস্টেমে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, অভিযোগ অনুযায়ী, সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে অদক্ষ প্রতিষ্ঠানকে কাজ দেওয়া, নির্ধারিত স্পেসিফিকেশনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ যন্ত্রপাতি সরবরাহ এবং দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম সংঘটিত হয়েছে।

এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। চলমান অধিবেশন ব্যাহত না করতে তা অধিবেশন শেষে কার্যকর করা হবে।