ঢাকাWednesday , 8 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সারা দেশে হামের টিকাদানের তারিখ এগোল

Link Copied!

সারা দেশে হামের টিকাদানের তারিখ এগোল। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, ৩ মে নয়, আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকা প্রদান কর্মসূচি শুরু হবে। ২ কোটি ১৯ লাখ টিকা পেয়েছে সরকার।

এরআগে গত ৫ এপ্রিল দেশের সব জেলা ও উপজেলায় একযোগে আগামী ৩ মে থেকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি ওই কথা জানান।

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় ৫ এপ্রিল থেকে ১৮ জেলার ৩০ উপজেলায় হামের টিকা কার্যক্রম শুরু হয়।