ঢাকাWednesday , 8 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

Link Copied!

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র বিতরণের বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বোর্ড কর্তৃপক্ষ সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পরীক্ষা শুরুর অন্তত ৭ দিন আগে পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে। ৮ এপ্রিল বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে জানানো হয়েছে, এসএসসি পরীক্ষা-২০২৬-এর প্রবেশপত্র ইতোমধ্যে বোর্ড থেকে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের কাছে হস্তান্তর করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের (প্রধান শিক্ষক/অধ্যক্ষ) নিজ নিজ কেন্দ্র সচিবের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। এতে আরও বলা হয়, পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এবং সম্ভাব্য জটিলতা এড়াতে পরীক্ষা শুরুর কমপক্ষে এক সপ্তাহ আগেই বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে| বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে বিবেচনা করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।