ঢাকাWednesday , 8 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করলো ইসি

Link Copied!

আগামী ১২ মে অনুষ্ঠেয় সংরক্ষিত নারী আসন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৮ এপ্রিল (বুধবার) বেলা সোয়া ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তফসিল ঘোষণা করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল এবং মনোনয়নপত্র দাখিলের স্থান নির্বাচন কমিশনের সচিবালয় ভবনে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের সময় আগামী ২২ ও ২৩ এপ্রিল। ইসি সচিব আরও জানান, মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল আবেদনের জন্য ২৬ এপ্রিল তারিখ ধার্য করা হয়েছে। কেউ যদি কারও বিরুদ্ধে আপিল করেন তাহলে তা ২৭ ও ২৮ এপ্রিল তারিখে নিষ্পত্তি করা হবে। তিনি বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৯ এপ্রিল। আর প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। ইসি সচিব জানান, আসন বন্টনে বিএনপি জোট ৩৬ টি, জামায়াতে ইসলাম জোট ১৩ টি এবং স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন। ইসি সচিব জানান, সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে নির্বাচন ব্যবস্থাপনা ২ অনুভাগের দায়িত্বে আছেন রিটার্নিং অফিসার মইনুদ্দিন খান এবং নির্বাচন পরিচালনা অধি শাখার দায়িত্বে রয়েছেন সহকারী রিটার্নিং অফিসার মনির হোসেন। এছাড়া আরও চারজন পোলিং অফিসারকে এই দায়িত্বে নিয়োজিত করেছে নির্বাচন কমিশন। তিনি জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে, গত ৬ মে নির্বাচন কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা আজ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।