ঢাকাWednesday , 8 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আইএসপিআর
April 8, 2026 5:02 pm
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি বুধবার ৮ এপ্রিল জাতীয় সংসদ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দেশের আকাশসীমার সার্বিক নিরাপত্তা, জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ, দুর্যোগ মোকাবেলায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় বিমান বাহিনী প্রধান বিমান বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবগত করেন। মাননীয় প্রধানমন্ত্রী সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।