ঢাকাTuesday , 7 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হযরত শাহজালাল বিমানবন্দরে অর্ধ কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ

Link Copied!

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (CIID) ৭ এপ্রিল (মঙ্গলবার) গোপন সংবাদের ভিত্তিতে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা হতে ৫৯ লক্ষ ৮৮ হাজার টাকা মূল্যমানের ২ লক্ষ ৯৯ হাজার ৪ শত শলাকা অবৈধ সিগারেট জব্দ। গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা হতে ৭ এপ্রিল (মঙ্গলবার) দুবাই হতে আগত ফ্লাইট এফজেড-৫০১, বিজি-১৪৮ এবং বিএস-৩৪২ এর যাত্রী এর ব্যাগেজ তল্লাশী করে সুকৌশলে লুক্কায়িত অবস্থায় ৭ (সাত) জন যাত্রীর নিকট হতে সর্বমোট ১২৫৩ কার্টুন অবৈধ সিগারেট জব্দ করা হয়। এছাড়াও গত ৫ এপ্রিল ফ্লাইট এফজেড-৫২৩ এ আগত লাগেজ যা বিমানবন্দরের লস্ট এন্ড ফাউন্ড এ রক্ষিত ছিলো থেকে ২৪৪ কার্টুন অবৈধ সিগারেট জব্দ করা হয়। আটককৃত সর্বমোট ১৪৯৭ কার্টুন সিগারেট কাস্টম হাউস ঢাকায় পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য জমা প্রদান করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (CIID) অর্থপাচার, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। এ ধরনের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান সরকারের রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা ও বৈধ বাণিজ্যে সহায়তার জন্য গুরুত্বপূর্ণ। CIID ভবিষ্যতেও চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।