ঢাকাTuesday , 7 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পররাষ্ট্রমন্ত্রীর ভারত ও মরিশাস সফর নিয়ে যা জানালেন মুখপাত্র

Link Copied!

ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে মরিশাস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ঢাকা ছাড়বেন তিনি।

দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক এস. এম. মাহবুবুল আলম এ তথ্য জানান।

তিনি জানান, সফরকালে পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লিতে যাত্রাবিরতি করবেন। এসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
এসব বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়ন নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

মাহবুবুল আলম বলেন, এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে উন্নীত করার ভিত্তি তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতে যাত্রাবিরতি করবেন এবং মরিশাসে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেবেন।